খালেদা-মজীনার দেড় ঘণ্টার বৈঠক শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তাঁর গুলশানের বাসভবনে গিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। আজ মঙ্গলবার বেলা তিনটার পরপরই মজীনা খালেদা জিয়ার বাড়িতে ঢোকেন।

তার পরপরই ঢোকেন খালেদা জিয়ার দুই উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমদ।

গতকাল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। ওই সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী ও এই দুই উপদেষ্টা ছিলেন।

বৈঠক শেষে বের হওয়ার পর মবিনকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে রাত একটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে আজও খালেদা জিয়ার বাড়ির সামনে কড়া নিরাপত্তা বহাল রয়েছে। তাঁর বাড়ি ঘিরে রয়েছে প্রচুর পুলিশ। বাড়ির পশ্চিম দিকে থাকা তিনটি ট্রাক সরিয়ে নতুন করে দুটি ট্রাক সেখানে রাখা হয়েছে। এর মধ্যে বালুভর্তি একটি ও অন্যটি ফাঁকা। তবে বাড়ির পূর্বদিকে আগের মতোই দুটি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।