খালেদার বাসামুখী দিনমজুরেরা, ফিরিয়ে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আন্দোলনের ধরন পাল্টানোর আহ্বান জানিয়ে মিছিল করেছেন গুলশান-বনানী এলাকার খেটে খাওয়া একদল দিনমজুর। একই সঙ্গে তাঁরা একটি স্মারকলিপি দিতে গেলে খালেদা জিয়ার বাসভবনে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁরা একটি মিছিল নিয়ে খালেদা জিয়ার বাসভবনের দিকে রওনা হয়। মিছিলটি গুলশান ২ নম্বর এলাকা পার হওয়ার পর পুলিশ তাঁদের আটকে দেয়। পরে একটি স্মারকলিপি নিয়ে শ্রমজীবীদের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার বাসভবনে যায়।
প্রতিনিধিদলে থাকা ফাহমিদা নামের একজন জানান, পুলিশ তাঁদের বাসায় ঢুকতে দেয়নি এবং তাঁদের স্মারকলিপিও গ্রহণ করা হয়নি।
এর আগে গতকাল সোমবার অবরোধে ক্ষতিগ্রস্ত ট্রাকচালকদের খালেদা জিয়ার বাসভবন ঘেরাও করতে দেয়নি পুলিশ। ট্রাকচালকদের এ কর্মসূচিকে কেন্দ্র করে ও বিরোধীদলীয় নেতার বাসভবনের আশপাশে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। তবে বেলা একটার দিকে সেখান থেকে অতিরিক্ত পুলিশ প্রত্যাহার করা হয়।
ট্রাকচালকদের খালেদার বাসা ঘেরাও করতে দেয়নি পুলিশ