খালেদার বাসার পাশে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের পাশে চারটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
খালেদা জিয়ার বাসভবনের পশ্চিম পাশে রাস্তায় পরপর চারটি ককটেলের বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ককটেল বিস্ফোরণের পর পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। তবে তারা কাউকে আটক করতে পারেনি।
একতরফা নির্বাচন বন্ধ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অনির্দিষ্টকালের অবরোধ চলছে। এই অবরোধে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। বিএনপি দাবি করে আসছে, সরকারের এজেন্টরা এসব ঘটনার সঙ্গে যুক্ত।
‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গত শনিবার রাত থেকে খালেদা জিয়ার বাসভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বিপুল পুলিশ মোতায়েনের পাশাপাশি পাঁচটি ট্রাক দিয়ে খালেদা জিয়ার বাসভবন থেকে রাস্তায় যাওয়ার পথ বন্ধ করে রাখা হয়। এখনো সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। তবে পশ্চিম পাশে কয়েক দিন ধরে থাকা ট্রাক দুটি সরিয়ে সেখানে একটি জলকামান রাখা হয়েছে।