খালেদার বাসায় আইনজীবীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের বাসভবনে আজ রোববার রাতে দেখা করতে গেছে বিএনপিপন্থী আইনজীবীদের একটি প্রতিনিধিদল। এই প্রতিবেদন লেখার সময় তাঁরা সেখানে অবস্থান করছিলেন।
সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে দলটির সদস্যরা খালেদার সঙ্গে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারেন বলে জানা গেছে।
এর আগে গতকাল রাতে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিরোধীদলীয় নেতার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে বাইরের কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। এর পরই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারের নেতৃত্বে একটি শিক্ষক প্রতিনিধিদল এবং চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করেন।