খালেদার বাসায় পঙ্কজ সরনের নৈশভোজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাড়িতে নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন। গত রোববার রাতে খালেদা জিয়ার আমন্ত্রণে এ নৈশভোজে তিনি অংশ নেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রথম আলোকে বলেন, এ সময় বিরোধীদলীয় নেতার ভারত সফর নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়।দলীয় নেতাদের সঙ্গে বৈঠক: খালেদা জিয়া গতকাল সোমবার রাতে তাঁর গুলশানের কার্যালয়ে ঢাকা ও আশপাশের জেলাগুলোর দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি আগামীকালের জনসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য দলীয় নেতাদের নির্দেশ দেন।