খালেদার বাড়ি ও তাঁর ছেলেদের রক্ষার জন্যই বিএনপির আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত জোট আন্দোলনের হুমকি দিচ্ছে, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি, তাঁর দুই ছেলে তারেক-কোকো এবং যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই তাদের এ আন্দোলন।সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টারের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর শহরের মুক্তমঞ্চে পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী ক্যান্টনমেন্টের ৫০০ কোটি টাকার বাড়ি রক্ষায় নানা তৎপরতা শুরু করেছেন।পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজউদ্দিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক, আহসান উল্লাহ মাস্টারের ছেলে সাংসদ জাহিদ আহসান রাসেল প্রমুখ।