খালেদার বাড়ির মালামাল সরানো শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মালামাল সরানো শেষ হয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারটি কাভার্ড ভ্যান, দুটি খোলা ট্রাক ও দুটি পিকআপে করে অবশিষ্ট মালামাল সরিয়ে নেওয়া হয়।সূত্র জানায়, গতকালও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তাঁর একান্ত সচিব এ এস এম সালেহ আহমদ ও ব্যক্তিগত কর্মকর্তা মাহবুব আল আমিন মালামাল সরিয়ে নেওয়ার কাজ তদারকি করেন। সকাল সাড়ে ১০টা থেকে মালামাল সরানো শুরু হয় এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত তা অব্যাহত ছিল। বাসার চত্বরে এখনো ২৫০টি ফুলের টব এবং কয়েকটি পুরোনো বস্তা পড়ে আছে। গতকাল মালামালের সঙ্গে জিয়াউর রহমানের ভাস্কর্যটিও সরিয়ে নেওয়া হয়।