খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার শুনানি পিছিয়ে পরবর্তী তারিখ আগামী ২২ মে ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, শুনানির সময় খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের কাছে তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করেন। আদালত এ আবেদন মঞ্জুর করে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন।
রাষ্ট্রদ্রোহ মামলা ছাড়াও নাশকতার অভিযোগ এনে রাজধানীর দারুস সালাম থানার আটটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা এই আদালতে অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে।