খালেদার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার ৮ নম্বর আমলি আদালতে এক কোটি টাকার মানহানির মামলা করেছেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি শরিফুল আলম চৌধুরী। জয়কে নিয়ে মন্তব্য করায় আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালতে এ মামলা হয়।
বিচারক মামলাটি তদন্ত করে আগামী ২ জুনের মধ্যে প্রতিবেদন দিতে কুমিল্লা জেলার তথ্য কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী এস টি আহমেদ ফয়সাল প্রথম আলোকে বলেন, গত রোববার মে দিবসের সমাবেশে প্রধানমন্ত্রীর যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ করেন খালেদা জিয়া। এ ঘটনায় বাদী অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন। এতে বাদীর মানহানি হয়েছে। এ কারণে বাদী এ মামলা করেছেন।
আরও পড়ুন..
গুম-খুন হচ্ছে সরকারের মদদে: খালেদা জিয়া