খালেদার বিরুদ্ধে নালিশি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি

সারা দেশে হরতাল-অবরোধে চলাকালে সহিংস ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৪২ জন মৃত্যুর ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ সোমবার জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে এ নালিশি মামলাটি করেন। মহানগর হাকিম আতিকুর রহমান বাদীর জবানবন্দি নিয়ে গুলশান থানার পুলিশকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অপর আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, খালেদা জিয়ার উপদেষ্টা শমসের মবিন চেীধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ।
মামলায় অভিযোগ করা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশান কার্যালয় থেকে গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধ পালনের ঘোষণা দেন। এ কর্মসূচি ঘোষণার পর কয়েক দফায় হরতালের আহ্বান করেন। এর পর থেকে আজ পর্যন্ত হরতাল-অবরোধের সহিংসতায় অগ্নিদগ্ধ হয়ে ৪২ জন মারা যান। গাড়ি ভাঙচুর, যাত্রীবাহী গাড়িতে পেট্রলবোমা মেরে জানমালের ক্ষয়ক্ষতিসহ সরকারের কোটি কোটি টাকার ক্ষতি করা হয়েছে।
আদালতে আইনজীবী বেগম রওশন আরা বাদীপক্ষের মামলা পরিচালনা করেন।

আরও জানতে পড়ুন: