খালেদার বিরুদ্ধে নালিশি মামলায় প্রতিবেদন দাখিলে আবার দিন ধার্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের সময় বিভিন্ন সহিংসতা ৪২ জনের মৃত্যুর ঘটনায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা নালিশি মামলায় তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ।
গতকাল এই মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। গুলশান থানা-পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত আবার ১৩ অক্টোবর নতুন তারিখ ধার্য করেন। ওই তারিখের মধ্যে পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন
ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন।
এ মামলার বাকি আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।