খালেদার বিরুদ্ধে মামলা নেননি আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের নাম বদলে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা নেননি আদালত।

আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করার আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক। কিন্তু সংক্ষুব্ধ ব্যক্তি মামলা না করায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ওই অভিযোগটি নাকচ করে দেন।

২৯ ডিসেম্বর ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি পালনের ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল। তবে ওই দিন পুলিশি বাধার মুখে গুলশানের বাড়ি থেকে বের হতে না পেরে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কর্তব্যরত পুলিশের সদস্যদের ধমক দেন। বাড়ি গোপালগঞ্জ কি না, জানতে চান।

সেখানে উপস্থিত পুলিশের কিছু নারী সদস্য নিজেদের মধ্যে কথা বলতে থাকলে তাঁদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই যে মহিলা, মুখটা এখন বন্ধ কেন? এতক্ষণ কী বলছিলেন? মুখ বন্ধ কেন এখন? দেশ কোথায়, গোপালি? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জ আর থাকবে না। আপনারা যা করছেন, আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।’