খালেদার বড়পুকুরিয়া দুর্নীতি মামলা স্থগিতের মেয়াদ এক বছর বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিতের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার আইনজীবীর মেয়াদ বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন প্রথম আলোকে বলেন, স্থগিতাদেশের মেয়াদ ২৪ এপ্রিল শেষ হবে। এর আগেই মেয়াদ বাড়ানোর আবেদন করা হলে আদালত তা এক বছরের জন্য বাড়িয়ে দিয়েছেন।