খালেদার মামলার তদন্ত প্রতিবেদন জমা পড়েনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল অবরোধ চলাকালে সহিংসতায় সারা দেশে ৪২ জন নিহত হওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়নি পুলিশ। প্রতিবেদন দিতে এ নিয়ে ছয়বারের মতো তারা সময় নিল।
ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন আগামী ৩ জানুয়ারি পরবর্তী তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য করেছেন।
আদালতের পেশকার মো. আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, গত ২ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে নালিশি মামলা করা হয়। আদালত তদন্তের জন্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। মামলায় খালেদা জিয়া ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, খালেদা জিয়ার উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, এমাজউদ্দীন আহমদকে আসামি করা হয়।