নৈরাজ্য বরদাশত করা হবে না: আছাদুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমি এলাকা পরিদর্শনে গিয়ে বক্তব্য দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ছবি: ডিএমপি
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমি এলাকা পরিদর্শনে গিয়ে বক্তব্য দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ছবি: ডিএমপি

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানিয়ে তিনি বলেছেন, কোনো অবস্থাতেই ২০১৪-১৫ সালের নৈরাজ্য বরদাশত করা হবে না।

আজ মঙ্গলবার দুপুরে অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমি এলাকা পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে, আছাদুজ্জামান মিয়া বলেন, দেশের কোনো নাগরিক আইনের ঊর্ধ্বে নয়। যদি কেউ আইন ভাঙার চেষ্টা করে, তাহলে কঠোর হাতে দমন করা হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, রায়কে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কেউ আইনবহির্ভূত কাজ করলে কঠোর হাতে দমন করা হবে। কোনো অবস্থাতেই ২০১৪-১৫ সালের নৈরাজ্য বরদাশত করা হবে না।