খালেদার রিটের ওপর শুনানি ১১ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রিটের ওপর ১১ এপ্রিল শুনানি হবে। গতকাল সোমবার বিচারপতি মো. ইমান আলী ও ওবায়দুল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন নির্ধারণ করেন। গতকাল খালেদা জিয়ার আইনজীবী টি এইচ খান দুই সপ্তাহের সময়ের আবেদন জানান। এ পর্যায়ে আদালত আগামী রোববার শুনানির দিন নির্ধারণ করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান উপস্থিত ছিলেন।