খালেদার সঙ্গে ওআইসি মহাসচিবের বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) সফররত মহাসচিব আয়াদ আমিন মাদানি আজ সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন।
বেলা তিনটার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এ বৈঠক হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
গতকাল রোববার ভোরে ওআইসির দশম মহাসচিব আয়াদ আমিন মাদানি চার দিনের সফরে ঢাকায় পৌঁছান। দশম মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বাংলাদেশ সফর।