খালেদার সঙ্গে চীনের প্রতিনিধিদলের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সংসদীয় পর্ষদ ন্যাশনাল পিপলস কংগ্রেসের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছে। দলটির নেতৃত্বে ছিলেন ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান মে ইয়ান জুংকি। আজ মঙ্গলবার রাতে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শমসের মবিন সাংবাদিকদের বলেন, দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বিসিআইএম ইকোনমিক করিডোর গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। খালেদা জিয়াকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, তা তিনি গ্রহণ করেছেন। পরবর্তী সময় সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।