খালেদার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের বিদায়ী রাষ্ট্রদূত ঝাং জিয়াং গতকাল রোববার রাতে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তাঁরা প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উপস্থিত ছিলেন। খবর ইউএনবির।