খালেদার সঙ্গে দেখা করলেন মান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র এম এ মান্নান বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান মান্নান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, গাজীপুরের সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক উপস্থিত ছিলেন। পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ: ইউএনবি জানায়, গত রাতে পাকিস্তানের হাইকমিশনার আফরাসিয়াব মেহেদি হাশমি কুরেশি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।