খালেদার সঙ্গে মার্কিন কংগ্রেস সদস্যদের সাক্ষাত্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের পর গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন সফররত মার্কিন কংগ্রেসের তিন সদস্য। একই সঙ্গে তাঁরা প্রত্যাশ করছেন, আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র আরও মজবুত হবে।গতকাল রোববার রাতে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য ডেভিড প্রাইস ও স্টিফেন লিনচ এবং রিপাবলিকান পার্টির জেফ ফর্টিনবেরি। ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন এ সময় উপস্থিত ছিলেন। খবর ইউএনবির।খালেদার সঙ্গে সাক্ষাতের পর কংগ্রেসম্যান ডেভিড প্রাইস সাংবাদিকদের জানান, তাঁরা রাজনৈতিকবিরোধীদের প্রতি যথার্থ সম্মান, পার্লামেন্টে বিরোধী দলের প্রতি সঠিক আচরণ এবং গণতন্ত্র জোরদার করতে নির্বাচনে বিশ্বাস করেন। তবে বিরোধী দল বা বিরোধীদলীয় নেতারও এ ক্ষেত্রে অনেক দায়িত্ব আছে।