খালেদার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাতে সাক্ষাৎ করেছেন ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস জে ডিন।রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল রাত আটটার দিকে ওই বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী ওই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন খালেদা ও নিকোলাস। খবর ইউএনবির।