খালেদার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার আহমেদ সারের বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে গতকাল মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেছেন। খবর বাসসের।বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গতকাল রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত এ বৈঠক প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। বৈঠক শেষে বিএনপির সহসভাপতি শমশের মবিন বলেন, বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি এবং সদ্য সমাপ্ত সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা করেন। শমশের মবিন জানান, বৈঠকে মালদ্বীপের হাইকমিশনার আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে তাঁর দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।