খালেদার সঙ্গে সিপিবি-বাসদ নেতাদের বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে বৈঠকে বসেছেন বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছে বলে জানা গেছে। এর আগে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারি বাসভবন গণভবনে সিপিবি ও বাসদের মতবিনিময় সভা হয়। সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার দল দুটির প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।