খালেদার সঙ্গে হিন্দু সম্প্রদায়ের পূজার শুভেচ্ছা বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শুভ বিজয়া দশমী উপলক্ষে হিন্দুসম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।গতকাল রাত সোয়া আটটা থেকে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়া এ শুভেচ্ছা বিনিময় করেন।খালেদা জিয়া এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট, লোকনাথ ছাত্রসংঘের নেতারা এবং ঢাকেশ্বরী মন্দির, গুলশান মন্দির, ধানমন্ডি মন্দির, সূত্রাপুর মন্দির ও ফরাশগঞ্জ মন্দির কর্তৃপক্ষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, বাগেরহাট, নড়াইল, পিরোজপুর, ঝিনাইদহ, নোয়াখালী, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল জেলার নেতারাও তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।বিএনপির চেয়ারপারসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, কোষাধ্যক্ষ গোপাল দেবনাথ, উপদেষ্টা চিত্তরঞ্জন মজুমদার, উত্তম চক্রবর্তী, সহসভাপতি হিরেন্দ্র সমাজদার, মিহির হালদারসহ হিন্দুসম্প্রদায়ের কয়েক শ মানুষ।আগত ব্যক্তিরা খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আর খালেদা জিয়া তাঁদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন।শুভেচ্ছা বিনিময়ের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।