খালেদার সেনানিবাসের বাসভবনে প্রবেশ প্রসঙ্গে ডিএমপির বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাসভবনে গত মঙ্গলবার রাতে পুলিশের প্রবেশ সম্পর্কে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। খবর ইউএনবির।ডিএমপি কমিশনার এ কে এম শহিদুল হক গতকাল শনিবার রাজারবাগ পুলিশ লাইনে সাংবাদিকদের বলেন, ওই রাতে পুলিশ বেআইনি কিছু করেনি। জিয়া অর্ফানেজ ট্রাস্ট-সংক্রান্ত মামলায় আদালতের সমন পৌঁছে দিতেই পুলিশ বিরোধীদলীয় নেত্রীর বাসভবনে যায়। এতে পরদিন বুধবার সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার কথা উল্লেখ ছিল। আইন অনুযায়ী ওই রাতের মধ্যেই আদালতের আদেশ বিএনপির চেয়ারপারসনের হাতে পৌঁছে দিতে পুলিশ বাধ্য ছিল। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন এ ঘটনার কঠোর সমালোচনা করায় ডিএমপি নিজেদের অবস্থান ব্যাখ্যা করে।