খালেদার সৌদি সফর সম্ভাবনার দ্বার খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক সৌদি আরব সফরে সেখানে শ্রমিক রপ্তানিতে ‘নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত’ হয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।শমসের মবিন বলেন, সৌদি আরবের নতুন যুবরাজের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের পর এ সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেন, ‘এখন সরকারের উচিত একে কাজে লাগানো। তারা না পারলে অন্য কোনো সরকার কাজে লাগাবে। এটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে দারুণ সুযোগ সৃষ্টি করবে।’ বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সৌদি আরবের সঙ্গে যে সমস্যা ছিল তার সমাধান হয়েছে। এখন সরকারকে এ সুযোগ কাজে লাগাতে হবে। বিভিন্ন কারণে বাংলাদেশের একসময়ের প্রধান শ্রমবাজার সৌদি আরবে নতুন জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ রয়েছে।খালেদা জিয়া ১৫ থেকে ২৫ জুন সৌদি আরব সফর করেন। সৌদি সরকারের অতিথি হিসেবে তিনি সেখানে স্বাস্থ্য পরীক্ষা করান। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, যুবরাজের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া সৌদিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেন। অবৈধদের বৈধ করারও আহ্বান জানান তিনি। শমসের মবিন বলেন, খালেদা জিয়া নতুন শ্রমিক নেওয়ার অনুরোধ জানালে যুবরাজ তাঁকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবেবিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, এ কারণেই সরকার বিশেষ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সরকারের অধীনে নির্বাচন চান।