খালেদার ১১ মামলার শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৫ অক্টোবর শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা শুনানির এই নতুন তারিখ ধার্য করেন। 

ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে জানান, এসব মামলার ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। আদালত শুনানির নতুন তারিখ ঠিক করেছেন। আদালত সূত্র বলছে, ১১টি মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। এসব মামলায় খালেদা জিয়া জামিনে রয়েছেন। খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা আজ মঙ্গলবার আদালতে হাজিরা দেন। বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন।