খালেদার ‘কারামুক্তি’ দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ‘কারামুক্তি’ দিবস আজ। প্রায় এক বছর কারাবাস শেষে ২০০৮ সালের এই দিনে তিনি মুক্তি পান। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনের সাড়ে তিন মাস আগে খালেদা জিয়া জামিনে মুক্তি পান। ওই সময় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। ২০০৯ সাল থেকে বিএনপি এই দিনটিকে ‘কারামুক্তি’ দিবস হিসেবে পালন করে আসছে। দিনটি উপলক্ষে বিএনপি কেন্দ্রীয়ভাবে আজ রোববার বেলা তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। এ ছাড়া সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।