খালেদার'গণতন্ত্রের অভিযাত্রায়' সমর্থন বি. চৌধুরীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ডাকা গণতন্ত্রের অভিযাত্রায় দলমত-নির্বিশেষে সবাইকে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিকল্পধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘গণতন্ত্রের অভিযাত্রা সফল করতেই হবে। এই অভিযাত্রায় আমার দলের সমর্থন আছে।’
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বদরুদ্দোজা চৌধুরী এ কথা বলেন। সমাবেশে চিকিত্সক, প্রকৌশলী, শিক্ষকসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘সরকার বাধা দিয়ে এই অভিযাত্রা রুখতে পারবে না। গণতন্ত্রের এই অভিযাত্রা সফল করতে পারলে জাতি মুক্তি পাবে, না করতে পারলে জাতির কাছে দায়ী হব।’