খালেদাসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১১ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর টানা অবরোধ-হরতালে সহিংস হামলায় আগুনে পুড়ে ৪২ জনের প্রাণহানির ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
গতকাল সোমবার এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম মাজাহারুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন।