প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসে আগুন দিয়ে হত্যার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে করা মামলার বিচার নিষ্পত্তির জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। এ মামলার অভিযোগপত্র অনুযায়ী, খালেদা জিয়াসহ ৩১ জন পলাতক। এ ছাড়া একই ঘটনায় করা হত্যা মামলাটির অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার বিষয়ে আদেশের জন্য আগামী ২ মার্চ পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার এসআই হুমায়ূন কবির বলেন, যাত্রাবাড়ী থানা এলাকায় বাসে আগুন দিয়ে হত্যার ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।