খালের পানিতে ডুবে গেছে হাজার একর বোরোর চারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তা বাঁধের খালের পানি এসে এক রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ও মন্মথপুর ইউনিয়নের অন্তত এক হাজার একর জমির বোরো ধানের চারা তলিয়ে দিয়েছে। এসব জমিতে দুই সপ্তাহ ধরে চারা রোপণ করা হচ্ছিল। শিগগিরই পানি নিষ্কাশন করা না হলে চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।এলাকার শত শত কৃষক তাঁদের জমি থেকে দ্রুত পানিনিষ্কাশনের দাবিতে গতকাল রোববার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সৈয়দপুরের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে স্মারকলিপি দিয়েছেন।স্মারকলিপিতে বলা হয়, গত শনিবার রাতে কোনো ঘোষণা ছাড়াই পাউবো কর্তৃপক্ষ এলাকার টি২এস৮ডি উপ-খালে পানি ঢোকায়। অথচ ওই খাল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।