প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে গত রোববার বিকেলে খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত জুবায়েত (৬) ওই গ্রামের কৃষক চান খানের ছেলে। কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান মিয়া বলেন, বিকেলে জুবায়েত ও গ্রামের হান্নান খানের ছেলে সেফায়েত (৮) খেলার একপর্যায়ে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। এলাকাবাসী খাল থেকে সেফায়েতকে জীবিত উদ্ধার করতে পারলেও জুবায়েতকে মৃত অবস্থায় উদ্ধার করে। সেফায়েতকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।