খাসজমি বন্দোবস্তে আদিবাসীদের অগ্রাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আদিবাসী বাঁচলে প্রকৃতি বাঁচবে। তাই আদিবাসীদের ঐতিহ্যগত ভূমি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তারা যেন জাল দলিলের প্রতারণায় না পড়ে, এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। খাসজমি বন্দোবস্তে আদিবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে।’গতকাল মঙ্গলবার সিলেটে আদিবাসীদের ভূমি অধিকারবিষয়ক এক সেমিনারে সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল এ কথা বলেন। সেমিনারে ভূমিসংক্রান্ত জটিলতায় সিলেট অঞ্চলের ৩৩ আদিবাসী জনগোষ্ঠী ভূমিহীন হওয়ার বিষয়টি উপস্থাপন করা হয়।পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এই সেমিনারের আয়োজন করে। সিলেটের জেলা প্রশাসক প্রধান অতিথি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মনোয়ার মোর্শেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।