খাসপুকুর ইজারার দাবিতে ইউএনও কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে প্রায় সাড়ে ৩০০ খাসপুকুর ইজারা প্রদানের দাবিতে উপজেলার ৮৭টি মৎস্যজীবী সমবায় সমিতির সহস্রাধিক সদস্য গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় দুই ঘণ্টা ধরে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। বেলা ১১টা থেকে দুই ঘণ্টা ধরে ইউএনওর কার্যালয় ঘেরাও শেষে আন্দোলনকারীদের সমাবেশ থেকে অবিলম্বে মৎস্যজীবী সমবায় সমিতির মধ্যে খাসপুকুর ইজারা প্রদানের দাবি জানানো হয়। সমাবেশে অভিযোগ করা হয়, সব নিয়ম মেনে সরকারি নিবন্ধিত মৎস্যজীবী সমিতিগুলো খাসপুকুর ইজারার দরপত্রে অংশ নিলেও ইউএনও সরাসরি টোল আদায় করতে চাইছেন। এতে কতিপয় সরকারি কর্মকর্তা লাখ লাখ টাকা হাতিয়ে নিবেন।তবে ইউএনও মো. আবদুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, বিক্ষোভকারীরা মৎস্যজীবী সেজে মৎস্যজীবী সমবায় সমিতিতে নিবন্ধিত হলেও তাদের সিংহভাগই প্রকৃত মৎস্যজীবী নয়।