খাসিদের 'জিংয়াসেং' উদ্যাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র জাতিসত্তা খাসিদের ‘জিংয়াসেং’ (খ্রিষ্ট রাজার পর্ব) উদ্‌যাপনে দুই দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। নগরের পরগনা এলাকায় সিলেট ধর্মপ্রদেশের বিশপ ভবনে গতকাল রোববার সকাল থেকে এ অনুষ্ঠানে সিলেট অঞ্চলের খাসি জনগোষ্ঠী অংশ নিয়েছে। তাদের ব্যাপক সমাগমে উৎসবমুখর হয়ে উঠেছে বিশপ ভবন এলাকা।

দুই দিনের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন এবারের ‘জিংয়াসেং’ উদ্‌যাপনের প্রধান অতিথি ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট ধর্মপ্রদেশের পরম বিশপ বিজয় এন ডি ক্রুশ ওএমআই।