খায়রুল আনাম হেলাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতিমণ্ডলীর সদস্য, নওগাঁ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক খায়রুল আনাম হেলাল গতকাল শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ন্যাপের সভাপতি মোজাফ্ফর আহমদ ও সাধারণ সম্পাদক এনামুল হক গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।