প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক সংবাদ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা খায়রুল কবিরের মৃত্যুবার্ষিকী আজ ৭ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ নরসিংদীর ঘোড়াশালে মরহুমের পৈতৃক বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। কর্মজীবনে ব্যাংকার হিসেবে তিনি তৎকালীন পাকিস্তান শিল্প ব্যাংকের পরিচালক, পরে জনতা ব্যাংকের প্রথম চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন ব্যাংকের প্রধান নির্বাহীসহ আরও বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি আমেরিকান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ফেলো ছিলেন। এ ছাড়া পূবালী জুট মিলস লিমিটেড, ইস্ট পাকিস্তান কো-অপারেটিভ ইনস্যুরেন্স সোসাইটি ও ইউনাইটেড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা ছিলেন তিনি। সংস্কৃতি ও ক্রীড়াজগতে পৃষ্ঠপোষক ও সংগঠক হিসেবে খায়রুল কবিরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিজ্ঞপ্তি।