খায়রুল কবির কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িতে অগ্নিসংযোগ করে হত্যার অভিযোগে খিলগাঁও থানায় করা মামলায় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম এই আদেশ দেন।গত ১০ জুন খায়রুল কবিরকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে খিলগাঁও থানার এসআই মোখলেছুর রহমান। গতকাল শুনানি শেষে আদালত খায়রুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।