খিচুড়ি খেয়ে ২৩ ছাত্র অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেড়াবালা আকন্দপাড়া গ্রামে গতকাল শনিবার খিচুড়ি খেয়ে ২৩ ছাত্র অসুস্থ হয়ে পড়ে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তারা স্থানীয় উথলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে, আকন্দপাড়া গ্রামের এক অসুস্থ ব্যক্তির জন্য গতকাল দুপুরে দোয়ার আয়োজন করে তাঁর পরিবার। দোয়ার জন্য তাদের ২৩ জনকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। দোয়া শেষে তাদের খিচুড়ি খেতে দেওয়া হয়। খিচুড়ি খাওয়ার পরপরই তারা অসুস্থ হয়ে পড়ে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোনতাসির রহমান প্রথম আলোকে জানান, খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছে। ভয়ের কোনো কারণ নেই। এখন তারা সবাই ঝুঁকিমুক্ত।