প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মুক্তিযোদ্ধা খিতিশ চন্দ্র দে (৮৬) গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় তাঁর বাসভবনে পরলোকগমন করেছেন। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার সকালে ভোলার বোরহানউদ্দিনের চকঢোষ গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদের নেতা-কর্মীরা তাঁর প্রতি শ্রদ্ধা জানান। তাঁর মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সাংসদ আলী আজম শোক জানিয়েছেন। খিতিশ যুগান্তর-এর বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি নীল রতন দের দাদা। ভোলা প্রতিনিধি