খিলক্ষেতে গাড়ির ধাক্কায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতের খাঁ পাড়ায় গতকাল সোমবার দুপুরে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় খগেন্দ্র চন্দ্র দাস (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।এ ব্যাপারে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। খগেন্দ্র খাঁ পাড়ার ক/৩৬/২/ক নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী এলাকায়।