খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলক্ষেত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে গতকাল রোববার সকালে মো. বসিরউদ্দিন (২৭) নামে এক যুবক মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়। তিনি পেশায় গাড়িচালক। ঢাকায় কাজ করতেন।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে নয়টার দিকে বসিরউদ্দিন খিলক্ষেত রেলক্রসিং পার হচ্ছিলেন। তখন প্রতিবন্ধক নামানো ছিল। বসির এর নিচ দিয়েই রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাঁর লাশ গ্রামের বাড়ি পাঠানো হবে।