খিলক্ষেতে দেয়াল ধসে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতে একটি কারখানার সীমানাদেয়াল ধসে গতকাল শুক্রবার দুজন মারা গেছে। তারা হলো পোশাকশ্রমিক সুমি আক্তার (১৬) ও চা-দোকানি রতন মিয়া (১৪)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর দুইটার দিকে খাঁ পাড়ার সিকদার সাবান কারখানার সীমানাদেয়াল হঠাৎ ধসে পড়লে সুমি ও রতন এর নিচে চাপা পড়ে। এতে তারা ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।