খিলক্ষেতে পেট্রলপাম্পে ডাকাতির ঘটনায় তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ মডেল সার্ভিস পেট্রলপাম্পে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ ৯৫ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহূত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। গত ৮ মে নিকুঞ্জ মডেল সার্ভিস পেট্রলপাম্প থেকে অস্ত্রের মুখে ডাকাতেরা ২৫ লাখ ৪৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে খিলক্ষেত থানায় একটি মামলাও দায়ের করা হয়।খিলক্ষেত থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুন থেকে ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. সুলাইমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ১৮ জুন ডাকাত ফরহাদ ওরফে ফোরকানকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ২৮ জুন মাদারীপুর থেকে ডাকাতির মামলার প্রধান আসামি আজিজুল ইসলাম ও আশরাফ বেপারিকে গ্রেপ্তার করা হয়। এই দুই আসামির দেওয়া তথ্য অনুযায়ী আরেক আসামি জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।