খিলক্ষেতে বাসের ধাক্কায় পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কর্মকর্তা নিহত
হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের নিহত ওই কর্মকর্তার নাম সাইফুল ইসলাম। তিনি গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ছিলেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইলের ভাষ্য, দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে ফিরছিলেন এসআই সাইফুল। খিলক্ষেত এলাকার লা মেরিডিয়ান ও লোটাস কামাল টাওয়ারের মাঝামাঝি জায়গায় আজমেরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

লাশ গ্রামের বাড়ি পাবনায় পাঠানো হয়েছে। বাসের চালককে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।