খিলক্ষেতে যুবকের মরদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলক্ষেত সেতুসংলগ্ন সড়ক থেকে গতকাল শুক্রবার সকালে তামিম সাহা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হয়েছে।খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, তিনি মৃগী রোগী ছিলেন।