খিলগাঁওয়ে পাওয়া বস্তাবন্দী লাশের পরিচয় মিলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও থেকে গতকাল বুধবার বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম হীরণ মিয়া (৩০)। আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নিহত হীরণ মিয়ার স্ত্রী ঝর্ণা আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করেন।
পুলিশ বলেছে, লাশটির গায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশটির মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল।
হীরন মিয়ার স্ত্রী ঝর্ণা আক্তার জানান, গত রোববার বনানীতে যাওয়ার জন্য তাঁর স্বামী উত্তর বাসাবোর বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি।
ঝর্ণা আক্তার জানান, জনি মিয়া নামের এক লোক তাঁর স্বামীকে ডেকে নিয়ে যান। তিনি বলেন, কারা কেন তাঁর স্বামীকে মেরেছে তা তিনি জানেন না।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আসলাম মিয়া জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।