খিলগাঁওয়ে বোমা বিস্ফোরণে কিশোর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে আজ শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে মো. বাবু (১৪) নামের এক কিশোর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বাবুর বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বাবু খিলগাঁওয়ে তালতলা সুপার মার্কেটের দোতলায় একটি খাবারের দোকানে কাজ করে। সন্ধ্যার দিকে সে থালা-বাসন পরিষ্কার করছিল। এ সময় সামনে থাকা টেবিলের ওপর সাদা টেপ দিয়ে প্যাঁচানো একটি বস্তু দেখতে পায়। বাবু সেটি ধরতে গেলেই তা হঠাত্ বিস্ফোরিত হয়। তার দুই হাত, বুকে ও পেটে বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়।

যোগাযোগ করা হলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, তিনি এ ধরনের ঘটনা শোনেননি।